Tuesday, February 24, 2026

কনডাক্টরের ভূমিকায় খোদ মুখ্যমন্ত্রী! কর্ণাটকে রবিবার চালু মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা

Date:

Share post:

নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে চুনকালি মাখিয়ে কর্ণাটকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। কন্নড়ভূমে বিধানসভা নির্বাচনে পাঁচ প্রতিশ্রুতি দিয়েছিল হাত শিবির। যেমন কথা, তেমন কাজ। একে একে সবকটি প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে সিদ্ধারামাইয়া সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পটির নাম ”শক্তি”। আগামিকাল রবিবার, থেকে কর্ণাটকে চালু হচ্ছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। কংগ্রেসের তরফে এই প্রকল্পটির নামই দেওয়া হয়েছে ”শক্তি”।

আগামিকাল, প্রত্যেক বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্র থেকে ও মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে এই বাস পরিষেবা চালু করবেন। যার মধ্যে একটিতে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। প্রতীকী কনডাক্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যেখানে বাসের টিকিট মহিলাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল মহিলা যাত্রীদের সুবিধার জন্য ”শক্তি” প্রকল্প চালু করা হবে। লাগাতার মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য সমস্যায় সাধারণ মানুষ। সেখান থেকেই কিছুটা স্বস্তি দিতেই রাজ্যের মহিলাদের ক্ষেত্রে এই বিশেষ পরিষেবা চালু করাই উদ্দেশ্য।

আরও পড়ুন:নবজোয়ারে আজ-কাল মতুয়া অধ্যুষিত এলাকায় জনসংযোগ অভিষেকের, যাবেন ঠাকুর বাড়িও


 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...