Sunday, June 14, 2026

বিরোধীরাও তৃণমূলে আসবে, পঞ্চায়েতের আগে অধীরকে “বায়রন মডেল” খোঁচা কুণালের

Date:

Share post:

পঞ্চায়েতের আগে বাম-কংগ্রেস-বিজেপির “সাগরদিঘি মডেল”-এর পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এবার “বায়রন মডেল”-এর তত্ত্ব শোনালেন কুণাল। তৃণমূল নেতার দাবি, পঞ্চায়েতে বিরোধীদের কোনও প্রার্থী যদি জেতেনও, তিনি ভোটের পর ‘আরও ভালভাবে কাজ করতে’ তৃণমূলে যোগ দেবেন। সুতরাং, বিরোধীদের ভোট দেওয়ার অর্থ সেই ভোট নষ্ট। কারণ, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস জেতেন। কয়েক মাসের মধ্যেই কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে নাম লেখান তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পঞ্চায়েতের আগে হুঙ্কার ছাড়ছেন, সাগরদিঘি মডেলেই মুর্শিদাবাদ-সহ গোটা রাজ্যে পঞ্চায়েত ভোটে হারবে তৃণমূল। কুণাল ঘোষ অধীরবাবুর এই হুঙ্কার এবং বিরোধীদের মনোনয়ন নিয়ে অশান্তিকে ‘লম্ফঝম্ফ’ বলে তোপ দেগেছেন।

কুণালের কথায়, “ওরা যে এত লাফালাফি করছে, সব আসনে প্রার্থীও জোগাড় করতে পারবে না। আর যদি লম্ফঝম্ফের পর কোথাও দু’চার জন প্রার্থী জেতেও, ভোটের পর তাঁরা যখন দেখবেন, কেন্দ্র সরকার কীভাবে রাজ্যের টাকা আটকে রাখছে, আর রাজ্য সরকার কীভাবে নিজেদের প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে, তখন আরও ভালভাবে কাজ করার জন্য তৃণমূলেই যোগ দেবেন। তাঁদের মধ্যেও বায়রন মডেল সংক্রমিত হবে। সুতরাং, অন্য দলকে সাধারণ মানুষ ভোট দেবেন কেন?”

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রামে পদ্মশিবিরে ভাঙন, তৃণমূলে যোগ ৩বারের বিজেপি প্রার্থীর

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...