Monday, June 8, 2026

শাস্ত্রীয় নৃত্য তালে ‘পায়েল’ -এর সাংস্কৃতিক অনুষ্ঠান!

Date:

Share post:

বৃষ্টিমুখর সন্ধ্যায় শহরের বুকে মিশল রবীন্দ্র সংস্কৃতি আর ওড়িশা নৃত্য । সর্বানী মুখোপাধ্যায়ের (Sarbani Mukherjee) নৃত্যসংস্থা ‘পায়েল’ -এর (Payal) সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই রাজ্যের নৃত্যশৈলীতে মুগ্ধ কলকাতার রোটারি সদনের (Rotari Sadan) দর্শকরা। শাস্ত্রীয় নৃত্য আর লোকনৃত্যের মেলবন্ধন ঘটালো ‘পায়েল’ -এর সাংস্কৃতিক অনুষ্ঠান।

একদিকে তাপপ্রবাহ কাটিয়ে বৃষ্টি ভিজেছে শহর ফলে কিছুটা হলেও মিলেছে স্বস্তি, আর অন্যদিকে নৃত্যবিহঙ্গে সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটালেন সর্বানী মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘চিত্রাঙ্গদা’ (Chitrangada) শুক্রবারের সাংস্কৃতিক সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল।

সর্বানী জানান, রবি ঠাকুরের সৃষ্টি নিয়ে যুগ যুগ ধরে কাজ করেছেন অনেকেই। চির নতুনের আহ্বায়ক কবিগুরু চিরকাল সব ধরণের নতুন উদ্ভাবনাকে সমর্থন করেছেন। তাই পরিচিত চিত্রাঙ্গদাকে নিজেদের সৃজনে সাজিয়েছেন শিল্পী। ‘পায়েল’-এর সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নৃত্য অঙ্গনের সব শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করেন। এত নিপুণতার সঙ্গে সঙ্গীতের প্রতিটি ছত্রে নৃত্য মিশেছে যে বর্ষণমুখর এই সন্ধ্যায় রোটারি সদনেও এক ভাল লাগার বারিধারা অনুভব করলেন উপস্থিত দর্শক।

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...