Monday, April 6, 2026

WTC ফাইনাল, চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান ভারতের, রোহিতদের জয়ের জন‍্য দরকার ২৮০

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল, চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান ভারতের। রোহিত শর্মাদের জয়ের জন‍্য দরকার ২৮০। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্কে রাহানে। ৪৪ রানে অপরাজিত বিরাট। ২০ রানে অপরাজিত রাহানে।

এদিন ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। WTC ফাইনাল জয়ের জন‍্য ভারতের সামনে লক্ষ্য রাখে ৪৪৪ রানের। অজিদের হয়ে সর্বোচ্চ রান অ‍্যালেক্স ক‍্যারি। ৬৬ রানে অপরাজিত তিনি। লাবুশানে করেন ৪১ রান। ৪১ রান করেন স্টার্ক। ২৫ রান করেন গ্রিন। ভারতের হয়ে তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং উমেশ যাদব। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে ধাক্কা খায় ভারত। ১৮ রানে আউট হন শুভমন গিল। তবে এই উইকেট নিয়েই এবার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সমর্থকদের দাবি, আউট ছিলেন না ভারতীয় দলের এই তরুণ ওপেনার। তবুও থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। ৪৩ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। ২৭ রানে আউট হন চেতেশ্বর পুজারা। এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ হলেন তিনি। অজিদের হয়ে একটি করে উইকেট প‍্যাট কামিন্স, স্কট বোলান্ড এবং নাথান লিওন।

আরও পড়ুন:শুভমনের আউট ঘিরে বিতর্ক, ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা


 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...