Friday, April 3, 2026

বিতর্ককে পাত্তা না দিয়ে ২০২৪-এ ভোটে লড়ার ঘোষণা ব্রিজভূষণের

Date:

Share post:

যৌন হেনস্তার অভিযোগে জোড়া এফআইআর হয়েছে জাতীয় কুস্তি ফেডারেশন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তাঁকে পদ থেকে সরানো বা গ্রেফতারির মতো কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার।

তার বিরুদ্ধে দেশের প্রথম সারির কুস্তিগিররা যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তাতে যে তার কিছু যায় আসে না তার সদর্পে ঘোষণা সে কথাই মনে করিয়ে দিল। রবিবার উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ কেন্দ্রে এক জনসভায় তার সদর্প ঘোষণা , ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি লড়বেন।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ জুনই ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে দিল্লি পুলিশ। কিন্তু তা নিয়ে তার কোনও ভ্রুক্ষেপ নেই। বরং তিনি নিশ্চিত ২০২৪ সালেও লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট দেবে তাঁকে।
প্রসঙ্গত,এই কাইজারগঞ্জ এলাকায় ব্রিজভূষণ ভীষণ প্রভাবশালী। এর আগে এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটেও জিতেছেন তিনি। তাই তাঁকে প্রার্থী করা নিয়ে সংশয় নেই বিজেপির অন্দরেও। সে কথাই রবিবার ফের সদর্পে প্রমাণ করে দিলেন ব্রিজভূষণ।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...