Friday, April 3, 2026

ফের WTC ফাইনালে ব‍্যর্থ টিম ইন্ডিয়া, টুর্নামেন্ট হারলেও কত আর্থিক পুরস্কার পেলেন বিরাট-রোহিতরা?

Date:

Share post:

আরও একবার আইসিসি টুর্নামেন্টে ব‍্যর্থ টিম ইন্ডিয়া। গতবারের মতন এবারও বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ব‍্যর্থ ভারতীয় দল। নিউজল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ার কাছেও WTC ফাইনালে হারল তারা। আর হারের কারণ হল ব‍্যাটিং ব‍্যর্থতা। WTC ফাইনালে একেবারেই ব‍্যর্থ ভারতের ব‍্যাটিং অর্ডার।

আইপিএল-এর পর বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নেমে ছিল ভারতীয় দল। আইপিএল-এ দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল, বিরাট কোহলিরা। সেই আশা করা হয়েছিল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে। তবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের একেবারেই ব‍্যর্থ ভারতীয় ব‍্যাটিং অর্ডার। যার ফলে অজিদের কাছে ২০৯ রানে হারে রোহিত শর্মারা। তবে WTC ফাইনালে হারলেও, একেবারে খালি হাতে ফিরছেন না বিরাটরা। পকেটে ঢুকছে প্রায় সাত কোটি টাকার মতন। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে চ‍্যাম্পিয়ন হওয়ার সুবাদে অস্ট্রেলিয়া পাবে ১৬ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩.২ কোটি টাকা। WTC ফাইনালে হারার ফলে ৮ লক্ষ ডলার পাবে ভারতীয় বোর্ড, যা ভারতীয় মুদ্রায় ৬.৬ কোটি টাকার সমান। তবে শুধু প্রথম দ্বিতীয় নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা প্রতিটি দলই কিছু না কিছু পাবে। তবে সেটা পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের বিচারে। যেমন দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে শেষ করায় সাড়ে চার লক্ষ ডলার অর্থাৎ ৩ কোটি ৭১ লক্ষ টাকা পাবে। ইংল্যান্ড পাবে সাড়ে তিন লক্ষ ডলার বা ২ কোটি ৮৮ লক্ষ টাকা। শ্রীলঙ্কা পাবে ১ কোটি ৬৪ লক্ষ টাকা।

আরও পড়ুন:আইসিসি টুর্নামেন্টে ফের ব্যর্থ টিম ইন্ডিয়া, WTC ফাইনালে লজ্জার হার ভারতের


 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...