Friday, April 3, 2026

শো চলাকালীন মঞ্চেই মৃ*ত্যু হল মডেলের! কীভাবে জানেন?

Date:

Share post:

ফ্যাশন শো চলাকালীন মঞ্চেই আলোর কাঠামো ভেঙে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হল মডেলের। আহত এক জন। রবিবার ঘটনাটি ঘটেছে নয়ডার ফিল্ম স্টুডিয়োতে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকো.ন্দল! দলের কর্মীদের হাতেই মা.র খেলেন বিধায়ক

পুলিশ সূত্রে খবর, মৃত মডেলের নাম বংশিকা চোপড়া। বয়স ২৪ বছর। রবিবার নয়ডা ফিল্ম সিটিতেই একটি সংস্থার তরফে ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠান চলাকালীন বংশিকার মাথার উপর ভেঙে পড়ে মঞ্চে লাগানো আলোর কাঠামো। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ববি রাজ নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে নয়ডা সেক্টর ২৭-এর কৈলাস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। বংশিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এরইমধ্যে একটি চাঞ্চল্যকর দাবি করে পুলিশ। অনুষ্ঠানটির আয়োজকদের তরফে কোনও পুলিশি অনুমতি নেওয়া হয়নি বলে দাবি পুলিশের। যদিও এখনও পর্যন্ত মৃত মডেলের বা আহতের পরিবারের কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...