Friday, April 3, 2026

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই মুম্বই বিমানবন্দরে বড় বিপর্যয় ! বাতিল বহু বিমান

Date:

Share post:

প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে ‘বিপর্যয়’। আরব সাগরে তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বিপর্যয় আছড়ে পড়ার আগেই বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে।যার জেরে ব্যাহত বিমান চলাচল।স্বভাবতই নাকাল বিমানযাত্রীরা।

আরও পড়ুন:১০ বছর পর ফের গরমে হাঁসফাস দশা মুম্বইয়ে
প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ওঠানামা বিঘ্নিত হয়। খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু বিমান বাতিল করে দেওয়া হয়। নির্ধারিত সময়ে ছাড়েনি বহু বিমান। এরফলে ভিড় বাড়ে মুম্বই বিমানবন্দরে। পাশাপাশি চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েও বিমান ছাড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কতৃপক্ষের তরফেও কোনও কিছু জানানো যায়নি।
কোনও কোনও ক্ষেত্রে আবার আবহাওয়া খারাপের জেরে বিমানবন্দরে বিমান নামতেই পারেনি। ফলে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। নির্ধারিত সময়ের অনেক পরে বিমান মুম্বইয়ের এয়ারপোর্টের মাটি ছুঁতে পারে বিমান।


রবিবারের পরিষেবা নিয়ে টুইট করেছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবং মুম্বই বিমানবন্দরের ৯/২৭ রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখার কারণে কিছু বিমান বাতিল করতে হয়েছে। কিছু বিমান দেরিতে ছাড়ছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে সংস্থা।এমনকি ইন্ডিগোর তরফেও এই পরিস্থিতির কথা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...