Tuesday, June 23, 2026

আইপিএল না দেশ, ভাবতে হবে রোহিতদের, WTC ফাইনাল হারের পর বললেন শাস্ত্রী

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ব‍্যর্থ ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারে রোহিত শর্মারা। WTC ফাইনালে ব‍্যর্থ ভারতের ব‍্যাটিং ওডার। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলিদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী অবাক হয়েছেন টিম ইন্ডিয়ার ব‍্যাটারদের শট নির্বাচন দেখে।

এই নিয়ে শাস্ত্রী বলেন,”আমাকে সব থেকে অবাক করেছে ভারতীয় ক্রিকেটারদের শট নির্বাচন। রোহিত, পুজারারা বোধহয় এখন নিজেদের আঙুল কামড়াচ্ছে। ভাল শুরু করেও উইকেট দিয়ে এসেছে ওরা। নইলে এভাবে হারত না ভারত।”

এদিকে WTC ফাইনালে ব‍্যর্থতার জন‍্য পর্যাপ্ত প্রস্তুতির অভাবের কথা তুলে ধরেছেন রোহিত শর্মারা। এই নিয়েও মুখ খোলেন শাস্ত্রী। শাস্ত্রীর মতে, রোহিতদেরই ঠিক করতে হবে যে তাঁরা আইপিএল খেলবেন, না দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন। এই নিয়ে শাস্ত্রী বলেন,” টেস্ট বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় ভারত পাবে না। এটাই বাস্তব। ওরা চাইলে ২০ দিন সময় পেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে আইপিএলের সব ম্যাচ খেলা চলবে না। এবার সিদ্ধান্ত ক্রিকেটারদের নিতে হবে। না হলে প্রতি বারই এই ঘটনা ঘটবে। বিসিসিআইকেও এগিয়ে আসতে হবে এ বিষয়ে। ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাধারণত জুন মাসে হয়। আইপিএলের ঠিক পরেই। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বোর্ডকে কথা বলতে হবে। টেস্ট বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা যাতে আগেই ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে তাদের।”

আরও পড়ুন:আইসিসিকে একদিনের বিশ্বকাপের খসড়া সূচি পাঠাল বিসিসিআই, ইডেনে একটি ম‍্যাচ : সূত্র


 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...