Wednesday, April 8, 2026

পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আজ নজর হাইকোর্টে

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে কিছু মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আজ, সোমবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগামী ৮ জুলাই একদফায় পঞ্চায়েত ভোটের দিনক্ষণ স্থির করা হয়েছে। মনোনয়ন জমার শেষ তারিখ ১৫ জুন। সেই নির্ঘণ্ট কি অপরিবর্তিত থাকছে? নাকি গোটা চিত্রনাট্যে বদল আসতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে আজ, সোমবার। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক মোট পাঁচ দফা দাবিতে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট আজ কী সিদ্ধান্ত জানায়, সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:“বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিন”, বীরভূমে মাইকিং করছেন তৃণমূল বিধায়ক!

একাধিক মামলার ভিত্তিতে প্রাথমিকভাবে আপত্তি তুলেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। স্বচ্ছতার স্বার্থে গোটা নির্বাচনী প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা নিয়েও কমিশনের মতামত জানতে চেয়েছে তারা। পাশাপাশি, এই ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্যকে মতামত জানাতে বলেছে আদালত। সিভিক ভলান্টিয়ার এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে কতটা ব্যবহার করা যাবে বা আদৌ যাবে কি না, সেসব বিষয়েও আদালত আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


মূলত আদালতে মামলার ভিত্তিতে নজর যেদিকে থাকবে তা হল, ভোটের দিনক্ষণ অপরিবর্তিত রেখে মনোনয়ন দাখিলার সময় বৃদ্ধি। নাকি ভোটের দিন পরিবর্তন? অনলাইনেও কি করা যাবে মনোনয়ন দাখিল? ভোট নিরাপত্তায় শুধুমাত্র রাজ্য পুলিশ নাকি ভিনরাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার?
ভোট নিরাপত্তার কাজে সিভিক ভলান্টিয়ার এবং অন্যান্য কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার?

Related articles

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...