Friday, April 3, 2026

WTC ফাইনালে ভারত হারতেই টুইটারে ক্ষোভ প্রকাশ সচিনের, প্রথম একাদশ নিয়ে তুললেন প্রশ্ন

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍‍্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। WTC ফাইনালে ব‍্যাটিং ব‍্যর্থতার কারণে লজ্জার হার হয় ভারতের। ফাইনালে অজিদের কাছে ২০৯ রানে হারল রোহিত শর্মারা। আর এই হারের পরই ভারতের প্রথম একাদশ নিয়ে প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বলা ভালো ভারতের প্ৰথম একাদশে রবীচন্দ্রন অশ্বিনের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন মাস্টার ব্লাস্টার।

WTC ফাইনালে ভারতের হারের পর সচিন টুইটারে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন,” প্ৰথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের যে কিনা এই মুহূর্তে বিশ্বের একনম্বর টেস্ট বোলার তাঁর অনুপস্থিতি ঠিক বোধগম্য হল না।”

এখানেই না থেমে সচিন লেখেন,” এর আগেও বহুবার বলেছি, দক্ষ স্পিনাররা স্রেফ টার্নিং ট্র্যাকের ওপর নির্ভর করে না। তাঁরা হাওয়ায় গতির তারতম্য ঘটিয়ে বাউন্স আদায় করে বৈচিত্র্য আমদানি করে। মনে রাখতে হবে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আটজনের পাঁচজনই বাঁ-হাতি।”

শুধু সচিন নয়, WTC ফাইনালে অশ্বিনের বাদ পরা নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আর এবার মুখ খুললেন সচিন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...