Wednesday, February 25, 2026

সেনা জওয়ানের স্ত্রীকে বেধ.ড়ক মা.র! হাতজোড় করে পরিবারের সুরক্ষার আর্জি

Date:

Share post:

সীমান্তে দিনের পর দিন নিজের জীবনের বাজি রেখে দেশের শান্তি রক্ষা করছে যে জওয়ান, তাঁর বাড়িই সুরক্ষিত নয়! কাশ্মীরে কর্মরত এক সেনা জওয়ানের স্ত্রীকে অর্ধনগ্ন করে বেধড়ক মার দিল স্থানীয় বাসিন্দারা। কী অভিযোগ সেনা জওয়ানের?
আরও পড়ুনঃকরমণ্ডল দু*র্ঘটনা: ১০ দিন পর খোঁজ মিলল মৃ*ত ভাইয়ের! চোখে জল দাদার

কাশ্মীরে কর্মরত সেনা জওয়ান হাবিলদার প্রভাকরণ তামিলনাড়ুর পাদাভেদু গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রী ভাড়ায় একটি দোকান চালান। তাঁকে ১২০ জন মিলে মারধর করেছে, দোকানের জিনিসপত্র বাইরে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে। ওঁর পরিবারের উপর হামলা করা হয়েছে, পরিবারের লোকেদের ছুরি দেখিয়ে ভয় দেখানোও হচ্ছে। স্ত্রীকে অর্ধনগ্ন করে নৃশংস ভাবে মারধর করা হয়েছে। গোটা ভিডিওটি টুইটারে পোস্ট করেন অপর এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার এন থিয়াগরাজন। এই ভিডিওয় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন প্রভাকরণ।
যদিও স্থানীয় পুলিশ সূত্রের দাবি, বিষয়টিকে বাড়িতে বলেছেন সেনা জওয়ান। পুলিশ সূত্রে খবর, জওয়ানের শাশুড়ি এবং তাঁর স্ত্রী দোকানের দখলদারি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। জওয়ানের স্ত্রী কীর্তিকে এমনই মারধর করা হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, মারধরের অভিযোগ মোটেই ঠিক নয়।

তবে প্রভাকরণের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে সেনাবাহিনী। সেনার তরফ থেকে যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসনের সঙ্গে। এই ঘটনার সঙ্গে যুক্ত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি। বাকিদের খোঁজ চলছে। ওই সেনা জওয়ানের পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে।

spot_img

Related articles

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...