Wednesday, June 10, 2026

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

Date:

Share post:

‘পুষ্পা’ অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু অবতারে সিনেপর্দা কাঁপানোর পরই জাতীয় স্তরে তকমা পাওয়া অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) চমকে দিলেন ভক্তদের। ধরা দিলেন সম্পূর্ণ ‘পাশবিক’ লুকে! নেড়া মাথা, তীক্ষ্ম নখ, পশুর মতো লোমশ শরীর – দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের মেগাবাজেট সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই উন্মাদনা তুঙ্গে।

বুধবার আল্লুর জন্মদিন উপলক্ষে গোটা হায়দ্রাবাদ জুড়েই কার্যত উৎসবের মেজাজ। মঙ্গলবার রাত থেকেই অভিনেতার জুবিলি হিলসের বাসভবনের বাইরে অনুরাগীদের ভিড় বাড়তে শুরু করে। কেউ গান বাজিয়ে নাচানাচি করেন তো কেউ আতশবাজি ফাটিয়ে প্রিয় অভিনেতার জন্মদিনের উদযাপন শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আনন্দের পরিবেশ বদলে যায় চরম বিশৃঙ্খলায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। তবে আজকের সকালে সে ঘটনার কোনও প্রভাব নেই। বরং চুয়াল্লিশে পা দেওয়া বার্থ ডে বয়ের নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই চমকে গেছেন সকলে। অ্যাটলির এই ছবিতে আল্লুর প্রথম দর্শন বুঝিয়ে দিয়েছে আরও একটা ব্লকবাস্টার উপহার দিতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে পিরিয়ডিক এই গল্পে কল্পনা আর বাস্তবকে দারুন ভাবে মিলিয়েছেন পরিচালক। অতীত বর্তমান মিলিয়ে যোদ্ধা অবতারে ধরা দেবেন ‘পুষ্পা’ অভিনেতা। ছবির বাজেট প্রায় ৮০০ কোটি। আল্লুর বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)।

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...