হলিউডের বহু প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ‘ভেরিটি’ (Verity)-র ট্রেলার মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের মধ্যে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ করে ছবির দুই প্রধান অভিনেত্রী ডাকোটা জনসন (Dakota Johnson) এবং অ্যানি হ্যাথাওয়ে (Anne Hathaway)-র মধ্যেকার একটি ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এবার সেই বহুল চর্চিত বোল্ড দৃশ্যটি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন ‘ফিফটি শেডস অফ গ্রে’ খ্যাত তারকা ডাকোটা। তাঁর মজাদার প্রতিক্রিয়াটি অনুরাগী মহলে দারুণ সাড়া ফেলেছে।
আরও পড়ুন: সমালোচনাকে ডোন্ট কেয়ার, মঙ্গলের ভোরে 'ট্রাম্প টিভি' চালু হোয়াইট হাউসের
সম্প্রতি সহ-অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে এবং অভিনেতা জোশ হার্টনেটের সঙ্গে ছবির প্রচারে আসেন ডাকোটা। সেখানে অবধারিতভাবেই উঠে আসে পর্দায় তাঁদের সেই ঘনিষ্ঠ রসায়নের প্রসঙ্গ। তাঁকে প্রশ্ন করা হয় যে ছবির সহ-অভিনেতাদের মধ্যে সেরা চুম্বনকারী কে, তখন বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে ডাকোটা বেশ রসিকতার সুরে উত্তর দেন। অ্যানির পাশে বসেই নির্লিপ্ত মুখে তিনি বলেন, “আমি সারাজীবন অ্যানিকে চুমু খেতে পারি। প্রতিদিন। যখনই আমার প্রয়োজন হবে, আমি থাকব।” ডাকোটার এই অকপট এবং মজাদার মন্তব্য শুনে পাশে থাকা অ্যানিও হেসে ফেলেন। তবে শুধু ডাকোটা একাই নন, ছবির এই ইন্টিমেট বা ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে রসিকতা করতে ছাড়েননি অ্যানি হ্যাথাওয়ে নিজেও।
আরও পড়ুন: কোথায় কত দামে মিলছে পেট্রোল ডিজেল দেখে নিন এক নজরে
ছবির শুটিংয়ের অভিজ্ঞতার কথা টেনে অ্যানি হাসতে হাসতে বলেন, “আসলে আমরা সেটে সবাই সবাইকে চুমু খেয়েছি। এটা একটা মিরাকল বা অলৌকিক ঘটনাই বলা যায় যে এত কিছুর পরও আমাদের কেউ অসুস্থ হয়ে পড়েনি!” অন্যদিকে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা অভিনেতা জোশ হার্টনেটও জানান, সিনেমাটির গল্প অত্যন্ত রোমহর্ষক, রহস্যময় এবং জটিল হলেও ক্যামেরার পেছনে তাঁরা সবাই দারুণ মজা এবং খুনসুটি করে শুটিং করেছেন।
আরও পড়ুন: কত দর আজ সোনা রুপোর দেখে নিন এক নজরে
বিখ্যাত লেখিকা কলিন হুভারের বেস্ট-সেলার উপন্যাস অবলম্বনে তৈরি মাইকেল শোওয়াল্টার পরিচালিত ‘ভেরিটি’ ছবিটি মূলত এক রহস্যঘেরা গল্প। যেখানে ডাকোটা জনসনকে একজন স্ট্রাগলিং রাইটার এবং অ্যানি হ্যাথাওয়েকে এক জনপ্রিয় কিন্তু রহস্যময়ী লেখিকার চরিত্রে দেখা যাবে। দুই নারীর পারস্পরিক আকর্ষণ, আসক্তি এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ের এই রোমহর্ষক ছবিটি বিশ্বজুড়ে আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তবে মুক্তির আগেই দুই বিশ্বখ্যাত অভিনেত্রীর এই অন-স্ক্রিন রসায়ন এবং ডাকোটার এমন মন্তব্য ছবিটির জনপ্রিয়তাকে যে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
















