সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রশাসনবিরোধী উদ্দেশ্য প্রণোদিত ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গত সপ্তাহের সরব হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচনা যে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সহ্য করতে পারেন না সে কথা সবার জানা। তাই সিএনএন, এমএস নাও এবং পলিটিকো নামের তিন প্রতিষ্ঠানের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। আমেরিকার শীর্ষ সারির সংবাদ মাধ্যম ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়। সকলেই জানায় হোয়াইট হাউজের খবর সম্প্রচার করবে না। সমালোচনা আর বিতর্ক বাড়তেই এবার নিজস্ব প্রচার মাধ্যম 'ট্রাম্প টিভি' (Trump TV) চালু করল মার্কিন প্রশাসন।
পেন্টাগন মনে করছে সব সংবাদমাধ্যম একযোগে মুখ ফিরিয়ে নিতে মার্কিন প্রশাসনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা বড় শূন্যতা তৈরি হওয়াতেই প্রেসিডেন্টের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সংবাদ মাধ্যমের অধিকার হরণ, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ সংক্রান্ত অভিযোগসম্পন্ন উড়িয়ে দিয়ে ট্রুথ স্যোশালে লেখেন, ' হোয়াইট হাউস সংবাদ মাধ্যমে স্বাধীনতার হস্তক্ষেপ করছে না। তবে দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই চালানোই আমাদের উদ্দেশ্য।'একই সুর শোনা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের গলাতেও।
চব্বিশ ঘণ্টার ইউটিউব স্ট্রিমিং চ্যানেল ট্রাম্প টিভিতে (Trump TV) আপাতত প্রেসিডেন্টের ভিডিও বার্তা ও নানা প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত পুরনো ভাষণ সম্প্রচার করা হচ্ছে। বেআইনিভাবে হোয়াইট হাউসে প্রবেশ অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে তিন সংবাদমাধ্যম।
















