Wednesday, April 8, 2026

১০ বছর পর ফের গরমে হাঁসফাস দশা মুম্বইয়ে

Date:

Share post:

গরমে এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিমবঙ্গে। তীব্র গরমে এখনও নাজেহাল বঙ্গবাসী। তবে একই পরিস্থিতি মুম্বইয়েও। গরমে হাঁসফাঁস অবস্থা সেখানে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড মাত্রায় পৌঁছে গিয়েছিল। মৌসম ভবন সূত্রে খবর, ২০১৪ সালে শেষ এ রকম নাজেহাল অবস্থা হয়েছিল মুম্বইয়ের।

আরও পড়ুন:মুখভার আকাশের! সোমেও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
মৌসম ভবন জানিয়েছে, শনিবার মুম্বইয়ের তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০০৭ সালের ১৪ জুন তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। গত বছরের ১০ জুন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।


মুম্বই আঞ্চলিক শাখার এক বিজ্ঞানী সুষমা নায়ার জানিয়েছেন, দখিনা বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায় বাণিজ্যনগরীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, রবিবার সান্তাক্রুজ এবং কোলাবার তাপমাত্রা কমে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস সহয়েছিল।১৩ জুন পর্যন্ত আবহাওয়া এরকম থাকবে। তবে ১৬ জুন থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুম্বই এবং মহারাষ্ট্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুম্বইয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় বিপর্যয়-এর কারণেই ভিজতে পারে মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। আগামী তিন-চার দিন বৃষ্টি হতে পারে মুম্বইয়ে। থানে, পালঘরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...