Monday, April 6, 2026

তৃণমূল নেত্রী সায়ন্তিকার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ১২

Date:

Share post:

বাঁকুড়ার জয়পুরে তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের(Sayantika Banerjee) কনভয়ে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল পুলিশ(Police)। যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা প্রত্যেকেই বিজেপি(BJP) নেতা কর্মী বলে জানা গিয়েছে। অভিযুক্তদের মঙ্গলবার হাজির করা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।

তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে সোমবার বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজলে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করছিল বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার। সেই সময় কলকাতা যাওয়ার পথে তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও পাইলট কার আটকে পড়ে বিজেপির বিক্ষোভে। সায়ন্তিকাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, এরপরে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি ও পাইলট কার ঘুরিয়ে অন্য পথে যাবার চেষ্টা করলে সায়ন্তিকার পাইলট কারের উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপির নেতা কর্মীরা।

জানা গিয়েছে, পাইলট কারে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এর জেরে গাড়ির পিছনের কাচ ভেঙেও যায়। গোটা ঘটনা ঘটেছে বিজেপি সাংসদ ও বিধায়কদের সামনেই। জনপ্রতিনিধি হয়েও এই ধরনের হামলাকে কার্যত নেতৃত্ব দেন বিজেপির সাংসদ ও বিধায়ক। গোটা ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে ১২ জন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...