Tuesday, February 24, 2026

টাটার ইস্পাত কারখানায় ভ.য়াবহ বি.স্ফোরণ, আ.হত অন্তত ১৯

Date:

Share post:

টাটার ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কারখানার ব্লাস্ট ফার্নেসের বিস্ফোরণের জেরে আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন কর্মী। যদিও এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেঙ্কানল জেলার মেরামণ্ডলীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আহতদের উদ্ধার করে কটকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। যদিও আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা বিএফএফপি ২ পাওয়ার প্ল্যান্ট থেকে গ্যাস বেরোতে শুরু করে। সেটি মেরামতির কাজ করছিলেন কিছু কর্মী এবং ইঞ্জিনিয়ার। তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ওই কর্মী এবং ইঞ্জিনিয়ারদের গায়ে গরম জল ছিটকে পড়ে। যদিও এই বিষয়ে টাটা স্টিলের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে। এমনকি ওই আহত কর্মীদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- সবুজ বা.জির ক্লাস্টার তৈরিতে ৯০ শতাংশ খরচ বহন করবে রাজ্য: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...