Tuesday, February 24, 2026

মধ্যপ্রদেশের সরকারি ভবনে অগ্নি*কাণ্ড! বায়ুসেনার হস্তক্ষেপে নিভল আ*গুন

Date:

Share post:

ঘড়িতে তখন বিকেল ৪টে।ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মধ্যপ্রদেশে।ঘণ্টার পর ঘণ্টা ধরে জ্বলে সেই আগুন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সাতপুরা ভবনে গভীর রাতেও নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন!শেষমেশ বায়ুসেনার সাহায্য নিতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে।

আরও পড়ুন:বিপর্যয়ের জেরে গুজরাটের একাধিক ট্রেন বাতিল করল রেল


সোমবার গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নির্দেশে একটি এএন-৩২ বিমান এবং একটি এমআই-১৫ চপার ভোপালের উদ্দেশে রওনা দেয়। এরপরই সাতপুরা ভবনের উপর জল ফেলে আগুন নেভানোর চেষ্টা করে তারা। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পেছনে কাদের মদত রয়েছে তার তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
প্রসঙ্গত, সোমবার বিকেল ৪টে নাগাদ ভোপালের সাতপুরা ভবনের তিনতলায় অবস্থিত আদিবাসী কল্যাণ দফতরের আঞ্চলিক কার্যালয়ে আগুন লাগে। দ্রুত সেই আগুন উপরের তিনটি তলাতেও ছড়িয়ে পড়ে। ওই ভবনে থাকা বেশ কয়েকটি বাতানুকূল যন্ত্র এবং গ্যাস সিলিন্ডারও আগুনের সংস্পর্শে আসে। বিস্ফোরণও হয়। আদিবাসী কল্যাণ দফতর এবং তার উপরে থাকা স্বাস্থ্য দফতরের সমস্ত কাগজপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। অফিসের সমস্ত কর্মী সুরক্ষিত অবস্থায় সময়মতো ওই ভবনের বাইরে চলে আসতে পেরেছিলেন। সরকারি সূত্র অনুয়ায়ী, সাতপুরা ভবনে আদিবাসী কল্যাণ, স্বাস্থ্য এবং পরিবহণ তিনটি সরকারি দফতরের অফিস ছিল। তিনটি দফতরই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

spot_img

Related articles

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...

বাইশ গজে ফের ভারত-পাক, মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

পুরুষদের টি২০ বিশ্বকাপের মধ্যেই ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) সূচি। আগামী জুন মাসে...

কলকাতায় আজ সোনার দামে পরিবর্তন, রইল সর্বশেষ আপডেট 

আন্তর্জাতিক বাজারের অস্থির অর্থনীতি, ডলারের দামের ওঠানামা প্রভাব ফেলেছে সোনা-রুপোর ব্যবসায়। মঙ্গলের কলকাতায় হলুদ ধাতুর দামে বদল এসেছে।...