Wednesday, March 25, 2026

এবার কৃষকদের বায়োমেট্রিক পরীক্ষা করে ধান কিনবে খাদ্য দফতর

Date:

Share post:

আগামী মরশুম থেকে রেশনের খাদ্যশস্য বিলির ধাঁচে আঙুলের ছাপ মিলিয়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। রাজ্যের খাদ্য দফতর সূত্রে একথা জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে আধার তথ্য যাচাই করে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। তার পরের ধাপ হিসেবে আগামী নভেম্বর মাস থেকে ই পস যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহ করা শুরু হচ্ছে। রাজ্যে মূলত নভেম্বর থেকে অগাস্ট মাস পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কাজ চলে। তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কাজের গতি থাকে সব থেকে বেশি।

উল্লেখ্য, চলতি মরশুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ৫৫ লক্ষ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। যার মধ্যে ৫০ লক্ষ মেট্রিকটন ধান সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ধান সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক নতুন প্রযুক্তির সংযোজন ঘটছে এই ক্রয় পদ্ধতিতে। এবার চাষিদের আধার কার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজে আঙুলের ছাপ স্ক্যান করার যন্ত্র ধানক্রয় কেন্দ্রগুলিতে রাখার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। দফতরের নিজস্ব স্থায়ী কেন্দ্র ছাড়াও একাধিক অস্থায়ী শিবির খুলে ধান কেনা হয়। এবার থেকে স্থায়ী শিবিরের পাশাপাশি, অস্থায়ী কেন্দ্রগুলিতেও এই প্রযুক্তি রাখতে হবে বলে খাদ্য দফতর থেকে জেলা আধিকারিকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। সেই নির্দেশ মেনে অধিকাংশ ক্রয় কেন্দ্রে ওই প্রযুক্তি বসানো হয়েছে। ফলে পরবর্তী মরশুম থেকেই সার্বিক ভাবে আঙুলের ছাপ যাচাই করে ধান সংগ্রহের কাজ শুরু হবে।

আরও পড়ুন- ফের ২৭ জুন পর্যন্ত পার্থসহ সাতজনের জে*ল হে*ফাজত

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...