Saturday, April 11, 2026

“৮০ হাজার আসনে বিরোধীরা, তাহলে মনোনয়নে বাধা কোথায়?” দাবি অভিষেকের

Date:

Share post:

আসন্ন পঞ্চয়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে অশান্তির অভিযোগ বিরোধীদের। বিজেপি সহ বিরোধীদের দাবি, শাসক দলের দাপটে মনোনয়ন জমা দিতে পারছেন না তারা।যদিও বিরোধীদের এমন অবান্তর অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি, “এবার যথেষ্ট ভালো মনোনয়ন দিয়েছে বিরোধীরা, তাহলে কীভাবে বাধা দেওয়ার অভিযোগ। এখনও পর্যন্ত ৮০ হাজার আসনে বিরোধীদের মনোনয়ন, ১০ হাজার তৃণমূলের। কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি। এরপরও বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোনও অসুবিধা হলে আমাদের জানাক।”

উল্লেখ্য, এবার পঞ্চায়েতে মনোনয়ন পর্বের শুরু থেকে শাসকের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিরোধীদের। যদিও নির্বাচন কমিশনের তথ্য বলছে এখন পর্যন্ত পঞ্চায়েতের সবকটি স্তরে মনোনয়নে তৃণমূলের থেকে অনেক এগিয়ে বাম-বিজেপি-কংগ্রেস। এখনও একদিন বাকি মনোনয়ন পর্ব শেষ হতে।

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...