Sunday, June 14, 2026

বো.মা ভর্তি নিয়ে গাড়িতে মনোনয়নে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী, বাঁকুড়ায় গ্রেফতার ৮

Date:

Share post:

বাঁকুড়ার ইন্দাসে বিজেপির এক পঞ্চায়েত প্রার্থী তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে দুটি গাড়িতে যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে। ইন্দাসের বাঁধের পাড় এলাকায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ। গাড়িতে বোমা রয়েছে, এই অভিযোগে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে মনোনয়নে গন্ডগোল পাকাতে ইন্দাসে বিজেপির লোকেরা গাড়ি করে বোমা আনা হতে পারে এমন খবর গতকাল রাতেই পুলিশের কাছে পৌঁছায়।

এরপরই সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে। আজ সকাল সাড়ে সাতটার আশপাশে দুটি গাড়ি পাটরাই এর দিক থেকে ইন্দাসের ফিকে যেতে দেখে সেগুলিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময়ই গাড়ি দুটির একটির মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি সুতলি বোমা মেলে।

এরপর বেলার বাড়তেই বিডিও অফিসের সামনে ফের ঝামেলায় জড়ায় পুলিশ ও বিজেপি কর্মীরা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দু’পক্ষের অশান্তি শুরু হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও মৃদু লাঠিচার্জ করে।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...