Thursday, June 25, 2026

জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’!

Date:

Share post:

শুধু কেরিয়ার তৈরি করাই নয় সঙ্গে সঠিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার স্বপ্নকে সত্যি করে তুলতেই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের (George Telegraph Training Institute)তরফ থেকে আয়োজন করা হল ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’ (Placement Fair 2023) । ১৯২০ সাল থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাচ্ছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট (George Telegraph Training Institute)। এবার পড়ুয়াদের আগামিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইন্সটিটিউটের তরফ থেকে ১৪ এবং ১৫ জুন এক প্লেসমেন্ট ফেয়ারের (Placement Fair 2023) আয়োজন করা হয়েছে। বুধবার প্রথমদিনেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিয়ালদহ প্রধান প্রশিক্ষণ ক্যাম্পাসে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’-এর আয়োজন করেছে। এই মেলায় রিলায়েন্স জিও, ডাইকিন, আইএফবি, টাটা, টয়োটা, এলজি, হোন্ডা, স্যামসাং এবং উচ্চ খ্যাতিসম্পন্ন বিভিন্ন সংস্থার মতো ১০০ টিরও বেশি বিখ্যাত কোম্পানি অংশগ্রহণ করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া (Dibyendu Barua),অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায় (Kalyan Mukherjee)সহ অন্যান্যরা। তাঁরা বলেন, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট একটি প্রতিষ্ঠান যা ১০৩ বছর ধরে শিক্ষা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। ভারতের শিক্ষা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে একটি বিশেষ উল্লেখযোগ্য নাম এই ইন্সটিটিউট। দেশের তরুণদের নতুন জীবিকার নতুন পথ দেখিয়েছে এই সংস্থা। পাশাপাশি তাঁরা আরও বলেন যে যেভাবে এই প্লেসমেন্ট ফেয়ার ঘিরে উন্মাদনা চোখে পড়েছে তা যথেষ্ট প্রশংসনীয়। এছাড়াও মেলায় প্রদত্ত নেটওয়ার্কিং সুযোগের উপর জোর দেওয়ার কথা বলেন সকলেই।

জর্জ টেলিগ্রাফ গ্রুপের MD সুব্রত দত্ত (Subrata Dutta)বলেন, “আমাদের জাতীয় লক্ষ্য হল, ‘সবার জন্য চাকরি’। প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে ১০৩ বছরেরও বেশি সময় ধরে এই ইন্সটিটিউট উৎকর্ষতার সঙ্গে চাকরির সুযোগ করে দিয়েছে যোগ্যদের। আগামিতেও এই কাজ চলবে।” ডিরেক্টর অনিন্দ্য দত্ত বলেন , এই ইন্সটিটিউট একটি প্লেসমেন্ট ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে চায় যা ভবিষ্যতে কোনও সীমানার বেড়াজালে আটকে থাকবে না।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...