Tuesday, March 31, 2026

সহায়কমূল্য দিতে রাজি খট্টর সরকার, হরিয়ানায় আন্দোলন তুললেন কৃষকরা

Date:

Share post:

অবশেষে কৃষকদের আন্দোলনের(Farmers Protest) কাছে মাথানত করল বিজেপি(BJP) শাসিত হরিয়ানার(Hariana) খট্টর সরকার। সূর্যমুখী বীজের ন্যায্য সহায়ক মূল্যে দিতে রাজি হওয়ায় অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন কৃষকরা(Farmer)। চণ্ডীগড়-দিল্লি জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তার উপর যে অবরোধ কর্মসুচি চলছিল কৃষকদের তা তুলে নেওয়া হল।

সূর্যমুখী বীজের ন্যায্য সহায়ক মূল্যের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন হরিয়ানার কৃষকেরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ট্রাক্টর দাঁড় করিয়ে অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি সামলাতে দিল্লিমুখী গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছিল হরিয়ানা সরকার। তৈরি হচ্ছিল সমস্যা। অনেকেই দেড় বছর আগেকার কৃষক আন্দোলনের ছায়া দেখছিলেন হরিয়ানায়। বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের(Manohar Lal Khattar) সরকার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দাবিপূরণ না করায় তাঁরা কুরুক্ষেত্র জেলার পিপলি গ্রামে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছেন। এই মহাপঞ্চায়েতে যোগ দিয়েছেন কুস্তিগির সাক্ষী মালিক, কৃষক নেতা রাকেশ টিকায়েত এবং পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের অন্যান্য কৃষক সংগঠনের নেতারা।

রীতিমতো চাপের মুখে পড়ে শেষপর্যন্ত কৃষকদের দাবি মেনে নিল হরিয়ানার মনোহর লাল খট্টরের সরকার। উল্লেখ্য, হরিয়ানার ৩৬,৪১৪ একর জমিতে সূর্যমুখীর চাষ হয়। গত বছরই হরিয়ানার বিজেপি সরকার জানিয়েছিল, ন্যায্য সহায়ক মূল্যের কমে সূর্যমুখী চাষিরা তাঁদের ফসল বিক্রি করলে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...