Wednesday, June 24, 2026

তাপপ্রবাহের দৌরা.ত্ম্যে ‘নমিনেশন’ জমা দিতে ব্যর্থ বর্ষা, গরমের দখলেই বাংলা!

Date:

Share post:

এক সপ্তাহ দেরি করে কেরলে বর্ষা (Rainy Season)পৌঁছেছে গত ৮ জুন। কিন্তু বাংলার অবস্থার কোনও পরিবর্তন নেই। আপাতত উত্তপ্ত শহর থেকে গ্রাম। বাংলার আবহাওয়ার ময়দানে নমিনেশন জমা দেওয়ার সুযোগ পাচ্ছে না ‘বর্ষা’। ভোগান্তি বাড়ছে আম আদমির। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)আগামী ১৭ জুন পর্যন্ত পশ্চিমাঞ্চলের ৭ জেলায় তাপপ্রবাহের (Heat Wave)সতর্কবার্তা জারি করেছে।

বর্ষার ‘লেট কামিং’ নিয়ে বিরক্তিতে বাংলা। ক্যালেন্ডার অনুযায়ী, ২০০৩ ও ২০১৬- এই দু’বছরই কলকাতায় বর্ষা পৌঁছেছিল ১৭ জুন। ২০১৯ সালে এসেছিল ২০ জুন। বর্ষা ব্যাট না ধরলে তাপপ্রবাহের ইনিংস আটকানো মুশকিল। কিন্তু মৌসুমি বায়ু বাংলার ব্যাটিং ক্রিজ পর্যন্ত পৌঁছতেই পারছে না। নিম্নচাপের অনুঘটক ছাড়া বর্ষাকে অনুপ্রেরণা দেওয়ার মতো কাউকেই চোখে দেখছে না হাওয়া অফিস। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায় বলছেন, ‘‘আগামী অন্তত তিন দিনের মধ্যে বর্ষার কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। নিম্নচাপ সৃষ্টি হলে সুবিধা হত। তারও কোনও লক্ষণ নেই। এমনকী দক্ষিণবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি নামার সম্ভাবনা নেই। বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তাতে গরম কমবে না।’’ অগত্যা বৃষ্টি ভিজে নয়, ভ্যাপসা গরমে ঘেমেনেয়ে কাদা হবে কলকাতা, উপকূলের বিস্তীর্ণ তল্লাট।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...