Wednesday, June 24, 2026

পঞ্চায়েত নির্বাচনে বঙ্গে পর্যবেক্ষক নিয়োগ মানবাধিকার কমিশনের, আদালতে নির্বাচন কমিশন

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) রাজ্যে মানবাধিকার(Human Rights) লঙ্ঘিত হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে উপযাজক হয়ে বাংলায় পর্যবেক্ষক নিয়োগ করেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। কমিশনের এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) দ্বারস্থ হল নির্বাচন কমিশন(Election Commission)। বুধবার এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে রাজ্য নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য মানবাধিকার কমিশনে এভাবে স্বতঃপ্রণোদিত ভাবে পর্যবেক্ষক নিয়োগ করা সম্পূর্ণ বেআইনি।

 

নির্বাচন কমিশনের তরফে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে বলা হয়েছে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ করার অধিকার শুধুমাত্র নির্বাচন কমিশনের হাতেই ন্যস্ত রয়েছে। ফলে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এভাবে পর্যবেক্ষক নিয়োগ করার কোনও এক্তিয়ার নেই। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের প্রতিনিধি ঢুকিয়ে বিজেপিকে ফায়দা দিতে তৎপর কেন্দ্রের মোদি সরকার। যার জেরেই রাজ্যে একের পর এক কমিশন আগেও পাঠিয়েছে কেন্দ্র। বিজেপি সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরর সাক্ষাতের পর শুভেন্দুর তরফে শাহকে রাজ্যের সাংগঠনিক বেহাল অবস্থা তুলে ধরে অনুরোধ করা হয় পঞ্চায়েতে সাফল্য পেতে গেলে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও অন্যান্য কমিশনগুলিকেও বঙ্গে চাই। সেই মতো স্বশাসিত হলেও বিজেপির দলদাসে পরিণত হওয়া মানবাধিকার কমিশন উপযাজক হয়ে বাংলায় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হল নির্বাচন কমিশন।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...