Thursday, March 19, 2026

নন্দীগ্রামে তৃণমূলের মনোনয়ন পেশের পরেই বাঁধভাঙা উছ্বাস

Date:

Share post:

বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পূর্ব মেদিনীপুর জুড়ে বৃহস্পতিবার শেষদিনে মনোনয়ন  পেশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এই জেলার ত্রিস্তর পঞ্চায়েতের সব আসনেই প্রার্থী দিল তৃণমূল। দল বেধে মনোনয়ন পেশ করে বেরিয়ে এসে এদিন বিকেলেই আবির খেলায় মেতে ওঠেন প্রার্থীরা। নির্বাচনের আগে জেলায় সংঘবদ্ধ গোটা দল, এমনই বার্তা দিলেন দলীয় কর্মী, সমর্থকরা।

মনোনয়ন পেশের পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রাম ব্লক ১-এর দশটি আসনের মধ্যে ৭-৮টি আসনে, নন্দীগ্রাম ব্লক ২-এর সাতটি আসনের মধ্যে ৪-৫টি আসনেই জয়ী হবে দল।মনোনয়ন পেশের পর নন্দীগ্রামের পার্টি অফিসে জমায়েত হন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্যের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।তিনি প্রার্থীদের অভিনন্দন জানান।তিনি বলেন, নির্দল হিসাবে যারা দাঁড়িয়েছেন, তাদের নিয়ে চিন্তা করি না আমরা। শেষ পর্যন্ত দেখুন।

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির পাশাপাশি নন্দীগ্রাম থেকে জেলা পরিষদের আসনেও এদিন মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থীরা। মনোনয়ন পেশ করে আত্মবিশ্বাসী প্রার্থীদের দাবি, জেলা পরিষদেও বিপুল ভোটে জয়ী হবেন তাঁরা।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...