Friday, April 3, 2026

সৌরাষ্ট্র ও কচ্ছের উপকূলীয় জেলাতে বিপ.র্যয়ের ল্যান্ডফল শুরু!

Date:

Share post:

প্রচন্ড শক্তি নিয়ে স্থলভাগে আছড়ে পড়ল বিপর্যয় (Biparjoy)। তান্ডব শুরু হয়ে গেছে, মধ্যরাত পর্যন্ত চলবে ধ্বংসলীলা অনুমান মৌসম ভবনের(IMD)। আইএমডি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়টি এখনও স্থলভাগে সম্পূর্ণভাবে প্রবেশ করেনি। সমুদ্র পেরিয়ে স্থলভাগে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে আনুমানিক ৬ ঘণ্টা সময় লাগবে। আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র (Mrityunjay Mahapatra) জানিয়েছেন আছড়ে পড়ার সময় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে সে বিষয়ে আগেই সতর্ক করেছিল মৌসম ভবন। সেই আশঙ্কাকে সত্যি করে লক্ষ্মীবারেই সন্ধ্যা সাতটা নাগাদ স্থলভাগের প্রথম অংশে প্রবেশ শুরু করে বিপর্যয়। যদিও সম্পূর্ণ ল্যান্ডফল হতে হতে রাত বারোটা সাড়ে বারোটা বাজবে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৮টি দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল, রাজ্য সড়ক ও বিল্ডিং বিভাগের ১১৫টি দল এবং বিদ্যুৎ দফতরের ৩৯৭টি দলকে উপকূল এলাকার বিভিন্ন জেলাগুলিতে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে প্রায় এক লক্ষ মানুষকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে। IMD সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে যতই স্থলভাগে বিপর্যয়ের সম্পূর্ণ অংশ প্রবেশ করতে থাকবে তত দ্রুত ঝড়ের গতিবেগ বাড়বে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...