Friday, April 3, 2026

এই দুই তারকা ফুটবলারকে ছেড়ে দিতে পারে মোহনবাগান : সূত্র

Date:

Share post:

আগামী মরশুমের জন‍্য আরও শক্তিশালী দল গড়ছে মোহনবাগান সুপার জায়ান্টস। ইতিমধ্যে আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপার কথা বলছে বাগান কর্তারা। বাগানে আসতে চলেছেন জেসন কামিংসও। আর এবার সূত্রের খবর, দুই তারকা ফুটবলারকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। সেই দুই ফুটবলার হুগো বৌমোস এবং জনি কাউকো।

জানা যাচ্ছে, হুগোকে নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগে থেকেই বেশ বিরক্ত ছিলেন। শোনা গিয়েছিল, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাঁকে ছেড়েই দিতে চেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। অন্যদিকে ইউরো খেলা জনি কাউকো গত মরশুম থেকেই চোটের কবলে পড়েছিলেন। এই মরশুমেও তাঁর মাঠে ফিরতে ফিরতে অনেকটা সময় লাগবে। সূত্রের খবর, সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগে ফিট হতে পারবেন না জনি। আর তা হলে মরশুমের অনেকটাই সময় পেরিয়ে যাবে। ফলে মোহনবাগানের কোনও লাভ হবে না। শুধু তাই নয়, তাঁকে ম্যাচ ফিট করতে আরও সময় লাগবে। ফলে বিপদে পড়তে হবে মোহনবাগানকে। সেই জন্যই হয়ত তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

এদিকে আইএসএলের ট্রান্সফার উইন্ডো খুলে যেতেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেসন কামিংসকে সই করিয়েছে মোহনবাগান। তবে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। এদিকে হুগোকে ছাড়লেও ভারতের কোনও ক্লাবে তাঁকে ছাড়া হচ্ছে না বলেই সূত্রের খবর। হুগোর সঙ্গে আরও তিন বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের সেই জন্যই তাঁকে বিদেশের কোনও ক্লাবে সই করাতে চাইছে সবুজ-মেরুন। সরাসরি তাঁকে ছাড়তে হলে, অনেক টাকা দিতে হবে মোহনবাগানকে।

এদিকে জনি কাউকোর জায়গায় একাধিক তারকা ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছে মোহনবাগান। ইতিমধ্যে ৩-৪ জন বিদেশির সঙ্গে কথাবার্তাও শুরু করেছেন সবুজ-মেরুন কর্তারা। শুধু বিদেশি ফুটবলার নয়, কিছু দেশি তারকাদের উপরও নজর রেখেছে এই ক্লাব।

আরও পড়ুন:‘জীবনের সেরা পুরস্কার পেয়ে গিয়েছি, দলগত পুরস্কারই আসল’, বললেন মেসি

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...