Tuesday, April 28, 2026

৪০০ গাড়ির কনভয় নিয়ে ৩০০ কিমি পাড়ি! বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ সিন্ধিয়া অনুগামীর

Date:

Share post:

একটি- দুটি নয় একেবারে ৪০০ গাড়ির কনভয় নিয়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘরে ফিরলেন মধ্যপ্রদেশের দাপুটে নেতা বেইজনাথ সিং। ভোটমুখী মধ্যপ্রদেশে ঘরে ফিরেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই অনুগামী। যদিও দলবদলের চেয়ে তাঁর এই জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন ইতিমধ্যেই উঠে এসেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

২০২০ সালে তৎকালীন বিদ্রোহী কংগ্রেস (Congress) নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্ব কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন তাঁর অনুগামীরা। যার জেরে মধ্যপ্রদেশে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস। এই দলবদলুদের তালিকায় ছিলেন বৈইজনাথ। তবে বিজেপিতে যোগ দিয়ে সিন্ধিয়া কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর পদ পেলেও বাকিদের কপালে কিছু জোটেনি। এদিকে কর্নাটকে জয়ের পর মধ্যপ্রদেশেও বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে নিজের ঘর গোছাতে কংগ্রেসে পা রাখছেন পুরনো দলত্যাগীরা। এছাড়াও সূত্রের খবর, শিবপুরীর বাহুবলী নেতা বৈইজনাথকে বিজেপি প্রার্থী করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই সময় থাকতে কংগ্রেসের দরজায় করাঘাত করলেন বৈইজনাথ। বুধবার দলীয় সভায় তাঁকে স্বাগত জানান কমলনাথ, দিগবিজয় সিংয়ের মতো রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতারা।

উল্লেখ্য, শিবপুর থেকে ভোপালের দূরত্ব ৩০০ কিলোমিটার। ভোপালে দলীয় সভায় আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন বৈইজনাথ এবং তাঁর ১৫ জন অনুগামী। ৪০০ গাড়ির কনভয় নিয়ে সাইরেন বাজিয়ে ওই সভায় আসেন দাপুটে নেতা। অভিনব কনভয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ বিরাট কনভয়ের ভিডিও পোস্ট করেন। যা বিতর্কের জন্ম দিয়েছে। ক্ষমতা প্রদর্শনেই এই কৌশল, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related articles

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...