Wednesday, April 1, 2026

নন্দীগ্রামে টিকিট পেলেন না সুফিয়ান, কুণালের হস্তক্ষেপে বিকল্প প্রার্থী সামসুল

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে নাটকীয় পটপরিবর্তন। নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পরও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন শেখ সুফিয়ান। দলীয় কর্মীদের একটি বড় অংশের প্রবল আপত্তি ও বিক্ষোভের পর এমনই সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির। জেলা পরিষদে বিদায়ী সহ-সভাধিপতি শেখ সুফিয়ান। তাঁর পরিবর্তে তৃণমূলের প্রতীকে প্রার্থী করা হচ্ছে সামসুল ইসলামকে। বৃহস্পতিবার দুপুরেই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা।

অন্যদিকে, সুফিয়ান যাতে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী না হন, সেদিকে নজর তৃণমূলের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমেই বুধবার রাতে বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করে পূর্ব মেদিনীপুরে দলের বিশেষ দায়িত্বে থাকা কুণাল ঘোষ। জানা গিয়েছে, নতুন প্রার্থী সামসুল ইসলামের মনোনয়ন পর্বে নজর রাখছেন কুণাল। আরও জানা গিয়েছে, শেখ সুফিয়ান দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি দলের একজন সৈনিক হিসেবেই কাজ করবেন।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...