Tuesday, April 7, 2026

ভারতীয় দলের হাল ফেরাতে এই ক্রিকেটারকে চান সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

সদ‍্য বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ব‍‍্যর্থ হয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ওভালে একেবারেই রান করতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন এই দলের হাল ফেরাতে প্রয়োজন হার্দিক পান্ডিয়াকে। এছাড়াও কয়েক জন তরুণ ক্রিকেটারকেও সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

 

এই নিয়ে মহারাজ বলেন,”আশা করি হার্দিক পান্ডিয়া আমার কথা জানতে পারবে। আমি হার্দিককে টেস্ট ক্রিকেট দেখতে চাই। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ওকে দরকার।”

এরপরই সৌরভ বলেন,”একটা ম্যাচে হার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে ভারতে ক্রিকেট প্রতিভার অভাব নেই। প্রচুর বিকল্প ক্রিকেটার রয়েছে। অনেকেই ভাল পারফরম্যান্স করছে। টেস্ট ক্রিকেটের কথা ভাবলে অবশ্য আইপিএলের পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েক জন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। তাদের সুযোগ দেওয়ার কথা ভাবা যেতে পারে। যশস্বী জয়সওয়াল আছে। রজত পতিদার রয়েছে। বাংলার অভিমন্যু ঈশ্বরণও প্রচুর রান করেছে ঘরোয়া ক্রিকেটে।”

আরও পড়ুন:আজ ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের সামনে লেবানন

 

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...