Saturday, April 4, 2026

কোচবিহার টু কাকদ্বীপ, আজ ঐতিহাসিক নবজোয়ারের শেষদিনে একমঞ্চে মমতা-অভিষেক

Date:

Share post:

জার্নি শুরু হয়েছিল এপ্রিলের ২৫ তারিখ। দেখতে দেখতে ৫০টি দিন পার। কোচবিহার থেকে যে জনসংযোগ শুরু হয়েছিল আজ কাকদ্বীপে এসে তা শেষ। তৃণমূলে ঐতিহাসিক নবজোয়ারের আজ শেষদিন। রোদ-ঝড়-জল-হামলা-মামলা উপেক্ষা করে রাস্তা-ঘাটে, মাঠে-ময়দানে মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে এমন রাজনৈতিক কর্মসূচি এই প্রথম। যা অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছেও দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ কাকদ্বীপে ঐতিহাসিক নবজোয়ারের মঞ্চে ফের একসঙ্গে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রধান সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন:অগ্নি*গর্ভ মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগু*ন ধরিয়ে দিল জনতা

এদিকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাঝেই বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। কাকদ্বীপে আজ ঐতিহাসিক জনসভায় মমতা-অভিষেক যুগলবন্দি ফের দেখবে রাজ্যবাসী। এর আগে মালদার ইংরেজবাজার ও পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অভিষেকের সঙ্গে যোগ দিয়েছিলেন মমতা। ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাত্রসায়রে।তবে পঞ্চায়েত ভোট ঘোষণার পর আজ একই মঞ্চে মমতা-অভিষেক। দলীয় কর্মীদের কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহল।

উল্লেখ্য, কর্মসূচি শুরুর ঠিক একদিন আগে ট্যুইট করে অভিষেককে অভিনন্দন জানিয়ে উৎসাহ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি লিখেছিলেন, ‘‘তৃণমূল নবজোয়ার হল প্রথম একটি অভিনব রাজনৈতিক প্রয়াস। এই প্রয়াসের জন্য আমি অভিষেক এবং দলের কর্মীদের জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। এই যাত্রা রাজ্যজুড়ে হবে।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...