Saturday, April 4, 2026

অগ্নি*গর্ভ মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগু*ন ধরিয়ে দিল জনতা

Date:

Share post:

কুকি-মেইতেই সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। এরইমধ্যে আজ, শুক্রবার ভোরে, ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিং-এর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তবে ঘটনার সময়ে মন্ত্রী বাড়ির ভিতরে ছিলেন না বলে জানা গেছে।তাই তিনি সুরক্ষিত আছেন বলেই অনুমান।তবে এর জেরে আন্দোলনের রোষ গিয়ে পড়েছে বিজেপি মন্ত্রীদের ওপর।যার জেরে চাপ বাড়ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ওপর।

আরও পড়ুন:নতুন স্পনসরের খোঁজ বিসিসিআইয়ের, আবেদন করতে বিশেষ বিজ্ঞপ্তি বোর্ডের

এর আগেও রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের বাংলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবার ক্ষোভের শিকার হলেন রঞ্জন সিং । বিদেশ মন্ত্রকের দায়িত্বে আছেন তিনি। এর আগেও পশ্চিম ইম্ফলের কোংবাতে অবস্থিত তাঁর আর একটি বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। প্রসঙ্গত, আরকে রঞ্জন সিং মেইতেই সম্প্রদায়েরই মানুষ, গতবারের হামলায় অভিযুক্তরা মেইতেই সম্প্রদায়েরই ছিল বলে জানা গিয়েছিল। তারা সেবারেও মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।
মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে ইতিমধ্যেই উত্তর-পূর্বের রাজ্যটিতে হিংসার আগুন জ্বলছে দিকে দিকে। শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ ঘরছাড়া। গতকাল, বৃহস্পতিবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছিলেন যে শান্তি ফেরাতে সরকার সবরকম চেষ্টা করছে, একাধিক স্তরে আলোচনা চলছে। এর আগেও একথা বলেছেন তিনি। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি সেভাবে এগোচ্ছে না। অশান্তি থামার কোনও লক্ষণ তো নেইই ।উল্টে চারিদিকের পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...