Sunday, March 29, 2026

রূ.পান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ! ‘আলপিন’-র পোস্টার প্রকাশ

Date:

Share post:

সমাজের বাঁকা চোখ উপেক্ষা করে যারা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্য বিশেষ উদ্যোগ ‘আলপিন’ (Alpin)। আর সেই লক্ষ্যেই এবার রূপান্তরকামীদের (Transgender) নিয়ে একটি অনুপ্রেরণামূলক ফ্যাশন শোয়ের (Fashion Show) আয়োজন করতে চলেছে অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি (Angel Nabajiban Welfare Society)। আগামী ৩০ জুলাই বর্ধমানে আয়োজিত হতে চলেছে “আলপিন” নামে অনুপ্রেরণামূলক ফ্যাশন শো এবং বিউটি কন্টেস্টের (Beauty Contest)। যে মঞ্চে রূপান্তরকামীরা তাঁদের প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবেন। বাংলায় রূপান্তরকামী সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তি এবং তাঁদের অসামান্য প্রতিভা সবার সামনে তুলে ধরার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার। রাজ্যে এমন অনুষ্ঠান এই প্রথম। শনিবার কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ‘আলপিন’-র পোস্টার। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র, দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী, মডেল এবং ফ্যাশন পরামর্শদাতা সঙ্গীতা সিনহা সহ বিশিষ্টরা।

এদিনের অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করে বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, সঙ্গীতার এই মহান উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার মনে হয় বাংলায় এমন চিন্তাভবনা আগে কখনও হয়নি। তবে মদন মনে করিয়ে দেন তিনি রাজ্যের মন্ত্রী থাকাকালীন স্বভূমিতে রূপান্তরকামীদের নিয়ে এমন এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটা একটা নতুন উদ্যোগ, আমি অনুরোধ করব সবাই ওদের পাশে থাকুন।

এদিনের অনুষ্ঠানে অভিনেত্রী, মডেল এবং ফ্যাশন পরামর্শদাতা সঙ্গীতা সিনহা (Sangita Sinha) জানান, অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সমাজের দৃষ্টিভঙ্গি বদলালে এঁদের সামনে উপার্জনের নানা দিকও খুলে যাবে। সমাজে প্রত্যেকের সমান সুযোগ রয়েছে। আর সেকারণেই এই ফ্যাশন শো ও বিউটি কন্টেস্টের মাধ্যমে নতুন পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার সঙ্গীতার। সঙ্গীতা আরও বলেন, প্রথমেই এই গরমকে উপেক্ষা করে সবাইকে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। মানবী দি ও সোমনাথ দাকে আমার অনেক কৃতজ্ঞতা। আমরা অনেক দ্রব্যকে অপ্রয়োজনীয় মনে করে ছুঁড়ে ফেলে দি। কিন্তু সেই ফেলে দেওয়া জিনসকে কীভাবে শিল্পকর্মে ব্যবহার করা যায় তা করে দেখিয়েছেন সোমনাথ দা। আর এই পুরো বিষয়টি মানবী দির মস্তিষ্কপ্রসূত। আলিপিন খুব ক্ষুদ্র একটা জিনিস আর সেই জিনিসকে কীভাবে ব্যবহারযোগ্য করে তোলা যায় তা নিয়ে বিশেষ উদ্যোগ।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায় (Manabi B বলেন,  আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উনিই আমাকে প্রতিষ্ঠিত করেছেন। আর প্রথম থেকেই মদন দা আমাদের সঙ্গে রয়েছেন। সবরকমভাবে তিনি আমাদের সাহায্য করেছেন। মদন দা যখন ‘লাভলি’ বলেন সেটা শুনে আমরাও লাভলি হয়ে যাই। আমি চাই এই উদ্যোগ আগামীদিনে ধারাবাহিকভাবে চলুক।

 

 

 

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...