Monday, April 6, 2026

মহিলার অন্তর্বাস চু.রির অপরাধে মালয়েশিয়ায় তিন মাসের কারাদণ্ড বাংলাদেশি যুবকের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: মালয়েশিয়ায়(Malaysia) এক নারীর অন্তর্বাস (ব্রা) চুরির দায়ে এক বাংলাদেশি(Bangladesh) যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হল। মহিলার অভিযোগের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালাক্কা প্রদেশের আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে এই সাজা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। বাংলাদেশের বিদেশমন্ত্রক এই তথ্যের সত্যতা যাচাই করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী ওই নারীর অন্তর্বাস চুরি করেন এক বাংলাদেশি যুবক। বাংলাদেশি যুবকের নাম হোসাইন মোঃ ইকবাল (৩২)। এই ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়। ঘটনা তদন্তে নেমে ইকবালকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। আদালতে পেশ করা হলে অভিযোগের সত্যতা, অভিযুক্তের আপিল ও সরকারপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় করে ম্যাজিস্ট্রেট নুরুল আসিকিন রোজলী এই সাজা ঘোষণা করেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...