Wednesday, June 3, 2026

পঞ্চায়েতেও দলবদলুদের দাপট, টিকিট! ধর্ণায় খোদ বিজেপি নেত্রী

Date:

Share post:

একুশের বিধানসভা হোক অথবা তারপর পুরসভা ভোট কিংবা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) গেরুয়া শিবিরের অন্দরে সেই দলবদলু নব্য বিজেপির দাপাদাপি। যেখানে আদি বিজেপি নেতা;কর্মীদের নূন্যতম সম্মানটুকু নেই। বিধানসভা ও পুরসভা ভোটে এই দলবদলুরাই ডুবিয়েছিল, অতীত থেকে শিক্ষা না নিয়ে পঞ্চায়েতেও একই পথে হাঁটছে বিজেপি (BJP)। দলের অন্দরে বাড়ছে ক্ষোভ। দল ছাড়ার হিড়িক। পাশাপাশি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়ছেন বিজেপির অনেক স্থানীয় নেতা-নেত্রী।

এবার দলবদলুকে টিকিট দেওয়ার রায়গঞ্জে বিজেপির অন্দরে ব্যাপক অশান্তি। এমনকী ওই সিদ্ধান্তের প্রতিবাদে জেলা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন খোদ বিজেপির জেলা সহ-সভানেত্রী বীণা ঝা (Bina Jha)। পঞ্চায়েত ভোটের মুখে যা নিয়ে প্রবল অস্বতিতে বিজেপি নেতৃত্ব। এদিকে ধর্নায় বসা জেলা সহ-সভানেত্রী বীণাদেবীর অভিযোগ, তৃণমূল থেকে আসা লোকজনকে অন্যায়ভাবে টিকিট দেওয়া হচ্ছে। বিজেপির জেলা সভাপতি অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মানস ঘোষ নামের এক স্থানীয় তৃণমূল নেতা। গেরুয়া শিবির সূত্রে খবর, নিজের এবং স্ত্রীর টিকিট পাওয়ার শর্তে তিনি বিজেপিতে যোগদান করেছেন। যা নিয়ে বিজেপিতে জোর কোন্দল শুরু হয়। দলীয় কর্মীদের টিকিট না দিয়ে তৃণমূল থেকে আসা ব্যক্তিকে সস্ত্রীক টিকিট দেওয়ায় দলের অন্দরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির কর্মী-সমর্থকরা কিছুতেই এটা মেনে নিতে পারছেন না। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে, এই ক্ষোভ বাড়বে বলে দলের অন্দরেই আশঙ্কা।

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...