Sunday, April 5, 2026

দরগা ভাঙার নোটিশ! মোদির রাজ্য গুজরাটে ব্যাপক সংঘর্ষে মৃত ১

Date:

Share post:

অবৈধ দরগা(Darga) ভাঙার নোটিশকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মোদির রাজ্য গুজরাটের(Gujarat) জুনাগড়(Junagar)। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ৩ জন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্টও। গোটা ঘটনায় এখন পর্যন্ত ১৭৪ জনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি জুনাগড় পৌরসভার তরফে ওই এলাকার একটি অবৈধ দরগা ভাঙার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষকে পাঁচদিন সময় দেওয়া হয় ওই দরগা ভেঙে ফেলার জন্য। এলাকার বাসিন্দারা এর বিরোধিতা করতে শুরু করেন। শুক্রবার পরিস্থিতি প্রবল উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ৫০০-৬০০ মানুষের জমায়েত হয় দরগার সামনে। এলাকায় তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। পাথর ছোড়া থেকে ভাঙচুর বাদ যায়নি কোনওকিছু। আগুন লাগিয়ে দেওয়া হয় একের পর এক গাড়িতে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে দ্রুত এলাকায় পৌছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয় পুলিশের তরফে। পুলিশের উপর পালটা হামলা চালায় ক্ষিপ্ত জনতা। এই সংঘর্ষের জেরেই একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৩ পুলিশকর্মী।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...