Friday, June 26, 2026

করমন্ডল এক্সপ্রেস দু*র্ঘটনায় ৮১ দে*হ এখনও শ*নাক্ত করা যায়নি,ডি*এনএ মিলিয়ে ক্ষ*তিপূরণ দেবে রেল  

Date:

Share post:

বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর পেরিয়েছে কয়েক সপ্তাহ।এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু যাত্রী।এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ ছুঁই ছুঁই।রেল সূত্রে জানা গিয়েছে, এখনও অন্তত ৮১টি দেহ শনাক্ত করা যায়নি। এর মধ্যেই বেড়েছে বিপত্তি।ক্ষতিপূরণ পাওয়ার আশায় এক একটি দেহের জন্য কোনও কোনও ক্ষেত্রে ছয়-সাত জন দাবিদারও আসছেন। সেই কারণেই, যাঁরা নিজেদের পরিজন বলে দাবি করছেন, তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

তাই মৃতদের দেহ শনাক্তকরণের জন্য তাঁদের পরিজনদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করতে চাইছে রেল। মৃত ব্যক্তির সঙ্গে পরিজনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে এবং তারপর দেহটি পরিবারের কাছে তুলে দেওয়া হবে। ওড়িশার ভুবনেশ্বর এইমসে এই ডিএনএ নমুনা সংগ্রহের কাজ হবে। এদিকে রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় শনাক্ত না হওয়া দেহগুলির জন্যে অনেক ক্ষেত্রেই একাধিক দাবিদার তার পরিজন হিসাবে দাবি করছেন।

এর ফলে ক্ষতিপূরণ ঘিরে একটি জটিলতা তৈরি হচ্ছে জানিয়েছেন বলে রেলের আধিকারিকরা। এদিকে দুর্ঘটনায় যে দেহগুলির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, সেগুলি নিয়ে চিন্তায় পড়েছে রেল কর্তৃপক্ষ। কারণ, দেহগুলির অবস্থা এতটাই খারাপ, সেগুলি শনাক্ত করা যাচ্ছে না।ওই শনাক্ত না হওয়া দেহগুলিরই একাধিক দাবিদার উঠে আসছে। ফলে সামগ্রিক বিষয়টি নিয়ে মহা সঙ্কটে রেল।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...