Friday, June 26, 2026

ভাঙড়ের পর এবার ক্যানিং! চেন্নাই সফর বাতিল করে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল

Date:

Share post:

শুক্রবারই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন ভাঙড়ে (Bhangar)। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ক্যানিংয়ে (Canning) যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। রাজভবন (Rajbhawan) সূত্রে খবর, শনিবার তড়িঘড়ি এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। সূত্রের খবর, শনিবারই রাজ্যপালের চেন্নাই (Chennai) যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকা তা বাতিল করে ক্যানিংয়ের অশান্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন রাজ্যপাল।

শনিবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং মনোনয়ন পর্বে ক্যানিং, ভাঙড় সহ একাধিক জায়গায় অশান্তির কথা উল্লেখ করেছেন। আর তারপরই তড়িঘড়ি ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যপাল। তবে এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি গতকালই বাসন্তী গিয়েছিলাম। সেখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা ওনাকে বলেছি। এদিকে ঘটনাস্থলে গিয়ে রাজ্যপালের ‘অবাঞ্ছিত’ মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যপালের মন্তব্যে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিরোধীদের অক্সিজেন জোগানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

অন্যদিকে, শনিবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে দুজনের আলোচনা হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ে রাজীব সিনহা ফোন করে রাজ্যপালকে জানিয়ে দেন যে তিনি স্ক্রুটিনির কাজে ব্যস্ত, তাই যেতে পারছেন না।

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...