Thursday, June 25, 2026

‘দলে এখন কেউ বন্ধু নয়, সকলে সতীর্থ’, মন্তব্য অশ্বিনের

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম একাদশে সুযোগ না হলেও, আইসিসি টেস্ট ফর্ম্যাটে ভারতের অন্যতম সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের র‍্যাঙ্কিং-এ এখনও শীর্ষে রয়েছেন ভারতের তারকা স্পিনার। WTC ফাইনালে অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় বইয়ে গেছে। তবুও চুপ থেকেছেন অশ্বিন। তবে সম্প্রতি এক আক্ষেপের শুর ঝড়ে পরল অশ্বিনের গলায়।

এক সাক্ষাৎকার অশ্বিনকে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় দলের কারুর সঙ্গে তিনি আলোচনা করেন কিনা? তাঁর সাহায্য নেন কিনা? এর জবাবে অশ্বিন বলেন,” এই বিষয়টা খুব গভীর একটা বিষয়। এটা এমন একটা সময় যেখানে দলের সমস্ত সদস্য একে অপরের সতীর্থ মাত্র। একটা সময় ছিল যখন দলের প্রত্যেক সদস্য প্রত্যেকের বন্ধু ছিল। এটাই এখন আর তখনের মধ্যে বড় পার্থক্য হয়ে গেছে। এখানে প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতে চায়। নিজেদের ডানদিক-বাঁদিকে বসে থাকা ক্রিকেটারদের থেকে এগিয়ে যাওয়াটাই এখন সবার লক্ষ্য। এখন কারুর হাতে সময় নেই। কারুর হাতে এই সময়টা নেই জিজ্ঞাসা করার যে ‘বস তুমি কি করছ।”

আরও পড়ুন:ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নতুন জট পিসিবির, অনিশ্চয়তা প্রকাশ নাজাম শেঠির


 

Related articles

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...