Monday, April 6, 2026

ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে বেআব্রু স্বাস্থ্য পরিষেবা! শ.বদেহবাহী গাড়ি না মেলায় শিশুর দে.হ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন বাবা

Date:

Share post:

মৃত শিশুকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শবদেহবাহী গাড়ি চাইলেও পাননি মধ্যপ্রদেশের দিনদোরি জেলার সহজপুরী গ্রামের বাসিন্দা সুনীল ধুরভে। হাসপাতাল থেকে শিশুর দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনওরকম সহযোগিতা না পাওয়ায় সুনীল মৃত শিশুর দেহ ব্যাগে ভরে ভিড় বাসে বাড়ি ফেরেন। এই ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালগুলির কী হাল। এত বড় এক অমানবিক ঘটনার পরেও মধ্যপ্রদেশ তথা বাংলার বিজেপি নেতাদের মুখে কোনও কথা নেই।

সম্প্রতি উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মাও ঠিক একই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। অসীম শববাহী যান না পেয়ে শিশুর দেহ ব্যাগে ভরে বাড়ি ফিরেছিলেন। ওই ঘটনায় বাংলার তাবড় বিজেপি নেতারা হইচই শুরু করেছিলেন। কড়া আক্রমণ করেছিলেন রাজ্য সরকারকে। যদিও ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রিপোর্ট তলব করেছিলেন। তবে মধ্যপ্রদেশের ঘটনায় সরকার রিপোর্ট তলব করেছে এ-পর্যন্ত তেমন কোনও খবর নেই।

জানা গিয়েছে, সুনীলের স্ত্রী যমুনা ১৩ জুন সরকারি হাসপাতালে এক সন্তানের জন্ম দেন। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে জব্বলপুরের সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ১৫ জুন সেখানেই শিশুটির মৃত্যু হয়। এরপরই শিশুর দেহ নিয়ে বাড়ি ফেরার জন্য জব্বলপুর সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাছে তিনি শবদেহবাহী গাড়ি চেয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে গাড়ি দিয়ে সহযোগিতা করেনি।

আরও পড়ুন- সরকারি হাসপাতালে রো.গ নির্ণয়ের পরিকাঠামো নির্মাণে ১৬ কোটি বরাদ্দ রাজ্যের

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...