Saturday, June 20, 2026

স্ক্রিন থেকে টেবিলে, জিভে জল আনা খাবার পরিবেশন করবে নেটফ্লিক্স রেস্তোরাঁ!

Date:

Share post:

নেটফ্লিক্স (Netflix) ডাউনলোড করে নিত্য নতুন ওয়েব সিরিজ থেকে সিনেমা দেখতে এই প্রজন্মের আগ্রহ চোখে পড়ার মতো। কিন্তু যদি এমন হয় যে নেটফ্লিক্সের সব সিরিজ়, সিনেমা এবং ফুড শো’তে (Food Show) দেখানো রকমারি খাবারের আইটেম সোজা চলে এলো আপনার পাতে! অবাক লাগছে? আরে এমন ঘটনাই তো বাস্তবে ঘটতে চলেছে। নেটফ্লিক্সের (Netflix Restaurant) নিজস্ব রেস্তোরাঁয় আগামী ৩০ জুন থেকে আপনি পেয়ে যাবেন মনপসন্দ খাবার।

আমেরিকার লস অ্যাঞ্জেলেস (Los Angeles, America) শহরে খুলতে চলেছে নেটফ্লিক্সের রেস্তোরাঁ। স্ট্রিমিং প্ল্যাটফর্মে যে সব কুকিং শো দেখে নিজের লোভ সামলে রাখতে পারতেন না,সে সব পদই পরিবেশিত হবে ‘Netflix Bites’-এ। ডমিনিক ক্রেন, কার্টিস স্টোন, নাদিয়া হুসাইন, মিং সাই, অ্যান কিম, জাক তোরেস ও অ্যান্ড্রু জিমার্নের মতো বিশ্বখ্যাত শেফেরা কত রকমের রান্নাই তো আপনাকে দেখান। কিন্তু সবটুকুই তো চোখে দেখা, চেখে দেখা নয়তো! এবার দুঃখ ঘুচতে চলেছে। একটা গোটা রেস্তোরাঁ সাজানো হচ্ছে নেটফ্লিক্স স্টাইলে। বড় লাল রঙের ‘N’ লোগো আর সঙ্গে নেটফ্লিক্সের সিগনেচার টিউন- এই কম্বিনেশনই আপনার সামনে আসছে ‘Netflix Bites’। লস অ্যাঞ্জেলসের ওয়েস্ট হলিউডের শর্ট স্টোরিজ হোটেলে ৩০ জুন, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ‘নেটফ্লিক্স বাইটস’। শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। কিন্তু অনলাইন রিজার্ভেশন ছাড়া সেখানে এন্ট্রি নিষিদ্ধ। তবে আপনি যদি চান তাহলে ভারতীয় মূল্যে ২,০৪৭.৭৯ টাকা দিয়ে নিজের টেবিল বুক করে রাখতেই পারেন। তাহলে একবার ‘স্ক্রিন থেকে টেবিলে’ চেখে দেখবেন নাকি নেটফ্লিক্সের কনটেন্ট?

 

 

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...