Saturday, June 13, 2026

মুক্তি পেয়েই মুখ পু.ড়ল ‘আদিপুরুষ’-এর! হনু.মানের মুখের ভাষায় চ.টেছে বলিউড

Date:

Share post:

ঘটা করে মুক্তি পেয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ ‘ (Adipurush)। সিনেমা মুক্তির আগে প্রমোশন পর্বে বিতর্ক সঙ্গী হয়েছিল। শুক্রবার প্রেক্ষাগৃহে আদিপুরুষের আবির্ভাবেও সেই বিতর্কের জের কাটলো না। সিনেমা দেখার পর দর্শকরা বলছেন, রামায়ণ (Ramayan) নিয়ে ছেলে খেলা করেছেন পরিচালক। সিনেমা দেখতে দেখতে ভিডিও গেম খেলার মতো অনুভূতি হয়েছে অনেকের। বাহুবলী প্রভাস (Actor Prabhash) প্রত্যাশা পূরণে চূড়ান্ত ব্যর্থ। বাকি চরিত্রদের নিয়েও সমালোচনা তুঙ্গে। এই তালিকায় জুড়ে গেল সিনেমার ডায়লগ প্রসঙ্গ। ‘আদিপুরুষ’-এর (Adipurush) সংলাপ নিয়েই মূলত অসন্তোষ প্রকাশ করেছেন প্রেম সাগর (Prem Sagar) ।

রামায়ণের কথা বলতে গেলে ভারতীয়দের কাছে রামানন্দ সাগর (Ramananda Sagar) গত শতকে যে রামায়ণ বানিয়েছিলেন, সেই স্মৃতি বারবার ঘুরে ফিরে আসে। প্রেম সাগর রামানন্দ সাগরের ছেলে। ‘আদিপুরুষ’ দেখার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, এই ছবিতে রাম, রাবণ বা হনুমানের সংলাপ আমাদের দেশের অন্যতম প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের মর্যাদা একেবারেই রক্ষা করতে পারেনি। ওম রাউত (Om Raut) পরিচালিত এই সিনেমায় বলিউডি কায়দায় হনুমানকে ‘তোর বাবার তেলে তোর বাবারই লঙ্কা জ্বলবে’ জাতীয় ডায়লগ উচ্চারণ করতে দেখা ও শোনা গেছে। শুধু প্রেম একাই নন, বলিউডের একাংশও যথেষ্ট ক্ষুব্ধ এমন কাণ্ডে।

দর্শকরা বলছেন ভারতীয়দের ধর্মীয় আবেগ নিয়ে ছেলেখেলা করা হয়েছে। ইতিমধ্যেই হিন্দু ধর্মের অবমাননা করার জন্য একটি ধর্মীয় গোষ্ঠীর পক্ষ থেকে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । যে VFX দিয়ে বাজিমাত করতে চেয়েছিলেন প্রযোজনা সংস্থার কর্তারা, সেটাই যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে। সব মিলিয়ে শুরুর দিনেই মুখ পুড়েছে আদিপুরুষের।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...