Saturday, June 6, 2026

জোর করে অ.শান্তির চেষ্টা! তৃণমূলের পার্টি অফিসে তা.ণ্ডব সিপিএম-র

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মাস ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন (Nomination) জমা দেওয়ার কাজ শেষ হয়েছে নির্বিঘ্নেই। এবার বিরোধীদের হামলার শিকার তৃণমূলের (TMC) বুথ কার্যালয়। তবে শুধু হামলাই নয়, কার্যালয় ভাঙচুরের পাশাপাশি তৃণমূল কর্মীসমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সিপিএম-র (CPIM) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal) কিসমত কোতুলপুর এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ওই এলাকায় ভোটের মিছিল করছিল সিপিএম। অভিযোগ, মিছিল থেকেই তৃণমূলের বুথ কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে সিপিএম-এর বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন পাটি অফিসে ঢুকে সিপিএম-এর লোকজন তাঁদের উপর চড়াও হয় এবং তাঁদের বেধড়ক মারধর করে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ঘাটাল।

ইতিমধ্যে তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, সিপিএম সহ বিরোধীরা নির্বাচনে হার নিশ্চিত জেনেই এসব করছে। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না। বাংলার মানুষ এই সমস্ত অন্যায়ের জবাব দেবে।

 

 

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...