Monday, April 6, 2026

প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট! RBI ভল্ট থেকে উধাও ৮৮ হাজার কোটির ৫০০ টাকার নোট

Date:

Share post:

রহস্যজনকভাবে উধাও ৮৮ হাজার কোটি টাকা মূল্যের ৫০০ টাকার নোট! তাও আবার রিজার্ভ ব্যাঙ্কের! এত বিশাল পরিমাণ টাকা উধাও হয়ে যাওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভল্টের সুরক্ষা নিয়ে। এই ঘটনার বড়সড় প্রভাব যে ভারতীয় অর্থনীতিতে পড়তে চলেছে তা জলের মতো স্বচ্ছ্ব।

মনোরঞ্জন রায় নামে এক ব্যক্তির করা RTI প্রসঙ্গ তুলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৫ সালের এপিল থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত নাসিকের ছাপাখানায় ৩৭৫.৪৫০ মিলিয়ন সংখ্যক ৫০০ টাকার নোট ছাপানো হয়েছিল, কিন্তু রেকর্ড অনুযায়ী রিজার্ভ ব্যাংকের কাছে এসে পৌঁছেছে ৩৪৫ মিলিয়ন সংখ্যক নোট।

RTI রিপোর্টে বলা হয়েছে দেশের ট্যাঁকশালে নতুন ডিজাইন করা ৫০০ টাকার ৮,৮১০.৬৫ মিলিয়ন নোট ছাপানো হয়েছিল। কিন্তু আরবিআই এর কাছে এসে পৌঁছেছে মাত্র ৭,২৬০ মিলিয়ন। অর্থাৎ মাঝখান থেকে সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে ৮৮,০৩২.৫ কোটি টাকা। কীভাবে এত পরিমান টাকা উধাও হয়ে গেল সেই বিষয়ে কোনও রকম কথা বলতে চাননি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুখপাত্র। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রের খবর, যে সময়ের মধ্যে এই নোটগুলির হিসাব মিলছে না সেই সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন রঘুরাম রাজন। অ্যাক্টিভিস্ট মনোরঞ্জন রায় এই ব্যাপারে বলেছেন, এরকমভাবে টাকা উধাও হয়ে যাওয়া কোনও ছোটখাটো জিনিস নয়।

 

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...