Friday, June 26, 2026

দলবদলে সেরা চমক, জেভিয়ার সিভেরিও ও সোল ক্রেসপোকে সই করাল লাল-হলুদ

Date:

Share post:

আসন্ন মরশুমের দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এদিন একসঙ্গে দুই ফুটবলারের সই করার কথা জানালো লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গলে সই করলেন জেভিয়ার সিভেরিও ও সোল ক্রেসপো। গত দুই মরশুমের ব‍্যর্থতা কাটিয়ে এবার ভালো মানের ফুটবলার দলে নেওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে ঝাঁপাচ্ছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।

গত মরশুমে দারুণ ছন্দে ছিলেন ক্লেইটন। এবার সিভেরিও এসে যাওয়ায় তাঁকে কোচ কার্লোস কুয়াদ্রাত কীভাবে ব্যবহার করেন সেটাই এখন দেখার। অন্যদিকে সোল ক্রেসপো এসডি পনফেরাদিনার যুব দলের হয়ে খেলা শুরু করেছিলেন। ২০১৫ সালে লোনে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব আতলেতিকো আস্তরগা এফসিতে যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার।পরের বছর ফের লোনে আরানদিনা সিএফে যোগ দেন। প্রথম ক্লাব পনফেরাদিনার হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন তিনি। লা লিগার দ্বিতীয় ডিভিশনে ৫৫টি ম্যাচে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। স্পেনের বড় ক্লাবগুলি যে প্রতিযোগিতায় খেলে, সেই কোপা দেল রে-তেও ৯টি ম্যাচ খেলেছেন। ভারতীয় ফুটবলেও বেশ পরিচিত মুখ ক্রেসপো। আইএসএলে এর আগে ওড়িশা এফসির হয়ে খেলেছেন তিনি।

এই দুই ফুটবলার দলে আসায় উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ। জেভিয়ার প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন,”যবে থেকে ভারতে এসেছে, জাভিয়ার সিভেরিও একজন দুরন্ত গোল সংগ্রাহক হয়ে উঠেছেন। দুই বছর এখানে খেলে আইএসএলের কঠিন বিষয়গুলির সঙ্গে মানিয়ে নিয়েছেন সিভেরিও।

সোল ক্রেসপো প্রসঙ্গে লাল-হলুদ কোচ বলেন,” আইএসএল-এর কঠিন প্রতিদ্বন্দ্বিতার বিষয় সোল জানেন। তিনি মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ওড়িশা এফসিকে সুপার কাপ জিততে সাহায্য করেছে। ভবিষ্যতে ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সোল অনেক সাহায্য করবেন।”

এদিকে সিভেরিও ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেন, “এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দেওয়াটা আমার কাছে সম্মানের। আমি ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোচ কার্লোস ও ইনভেস্টরদের দর্শনকে প্রশংসা করি। আমি ম্যানেজমেন্টের ভরসার জবাব গোল দিয়ে দিতে চাই। আমি দেখেছি ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা আবেগপ্রবণ, আমি অপেক্ষা করতে পারছি না সল্টলেক স্টেডিয়ামে তাদের সামনে খেলব বলে। জয় ইস্টবেঙ্গল।’

লাল-হলুদে যোগ দিয়ে সোল ক্রেসপো বলেন,” যখন আমি জানতে পারি যে ইস্টবেঙ্গল আমাকে সই করাতে চায়, আমি সিদ্ধান্ত নিতে কোনো ইতস্তত বোধ করিনি। দেশের সেরা সমর্থকদের পাশাপাশি ভারতের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গল। আমি গতবছর ডার্বি দেখেছিলাম এবং খুব খুশি হয়েছিলাম এই ম্যাচ দেখে। আমি ইস্টবেঙ্গল দলের হয়ে সত্যি খেলতে চাই এবং দলকে যত বেশি সম্ভব ম্যাচ জেতাতে চাই।’

আরও পড়ুন:‘দলে এখন কেউ বন্ধু নয়, সকলে সতীর্থ’, মন্তব্য অশ্বিনের

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...