Sunday, March 29, 2026

জিতলেও ফেরাবে না দল, কালীঘাটে বৈঠকে নির্দলদের নিয়ে ক.ড়া অবস্থান তৃণমূলের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোটে দলের বিক্ষুব্ধ নির্দলদের নিয়ে কড়া অবস্থান নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে শীর্ষ নেতৃত্বকে নিয়ে কালীঘাটে পঞ্চায়েত ভোটের কৌশল নিয়ে শাসকদলের বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়, বিক্ষুব্ধ নির্দলদের প্রথমে আবেদন করা হবে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য, তাতেও কাজ না হলে কড়া পদক্ষেপ। অর্থাৎ, জিতলেও কোনও নির্দল প্রার্থীকে দলে ফেরানো হবে না। সারা জীবন তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ।

এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দলের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দলদের বিনীত ভাবে প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে অনুরোধ করা হচ্ছে। তাঁর কথায়, “দল সিদ্ধান্ত নিয়েছেপরিষ্কার জানিয়ে দিচ্ছি জিতে তৃণমূলের এই বিক্ষুব্ধু নির্দলরা ফিরতে চাইলে দলে ঠাঁই হবে না।”

আরও পড়ুন- রূ.পান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ! ‘আলপিন’-র পোস্টার প্রকাশ

এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়াছেন পরবর্তীকালে তাদের কোনও মতে দলে ফিরিয়ে নেওয়া হবে না। তাঁর আরও দাবি ছিল, এবার জনসংযোগ যাত্রার মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের প্রার্থী বাছা হয়েছে। তারপরও কোথাও কোথাও নির্দল হিসেবে কেউ কেউ দাঁড়িয়ে পড়েছেন। তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হবে। এদিন বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এবং দলনেত্রীর নির্দেশ মতো সাংবাদিক বৈঠক করে তা জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব।

Related articles

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন...

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...