Tuesday, March 31, 2026

তীব্র দাবদাহের জের! যোগীরাজ্যে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

তীব্র দাবদাহ যোগীরাজ্যে (Uttar Pradesh)। সময় যত গড়াচ্ছে ততই ভয়ানক হচ্ছে পরিস্থিতি। এবার অত্যাধিক তাপমাত্রায় (Heatwave) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। তবুও শেষরক্ষা হচ্ছে না। জানা গিয়েছে, হাসপাতালে (Hospital) ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর এমন ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে জোর চর্চা। তবে মৃতদের বেশিরভাগের বয়স ষাটোর্ধ বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। উত্তরপ্রদেশের বালিয়া (Balia) জেলা হাসপাতালের ঘটনা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যোগীরাজ্যের এই জেলায় কার্যত লু বইছে। প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিগত দু’দিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে গত ১৫ জুন মৃত্যু হয়েছে ২৩ জনের এবং ১৬ জুন মৃত্যু হয়েছে ১১ জনের। হাসপাতালের সিএমও-র সাফাই, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা আগে থেকেই বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। আর এই গরম সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটেছে।

তবে আচমকা এমন ঘটনা ঘটার পর তৎপর যোগী সরকার। জানা গিয়েছে, রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে হাসপাতালে ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে। শুক্রবারই বালিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি।

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...