Monday, April 6, 2026

সওকতের সঙ্গেই ভাঙড়ের দায়িত্বে সব্যসাচী, আদিবাসী সেলের দায়িত্বে বীরবাহা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে(Panchayat election) প্রার্থী বাছাই নিয়ে যাতে দলের অন্দরে কোনও দ্বিমত না থাকে, তার জন্য তৃণমূলে(TMC) নবজোয়ার যাত্রায় গোপন ব্যালটে ভোটাভুটি চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেখান থেকেই উঠে এসেছে দলের অন্তরে চলতে থাকা সমস্যাগুলি। শনিবার সেই সকল সমস্যার বিষয়গুলি উত্থাপিত হল তৃণমূলের দলীয় বৈঠকে। সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি দলের দায়িত্বে আনা হলো আরও বেশ কয়েকজন নেতৃত্বকে। আদিবাসী সেলের দায়িত্বে আনা হলো তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। একই সঙ্গে সওকতের পাশাপাশি ভাঙড়ের দায়িত্ব পেলেন সব্যসাচী দত্ত।

ভাঙড়ে দলের সংগঠনকে শক্ত করতে সম্প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে সওকত মোল্লাকে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রক্তাক্ত হয়েছে এই অঞ্চল। সংঘর্ষে প্রাণ গিয়েছে দুই তৃণমূল কর্মী এবং এক ISF কর্মী। এই ইস্যু উঠে আসে কালীঘাটের দলীয় বৈঠকে। সূত্রের খবর, এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভাঙড়ের আইনশৃঙ্খলা বিষয়টি প্রশাসন দেখছে। তিনি নিজে সব কিছুর রিপোর্ট নেবেন। পাশাপাশি দলের তরফে জানানো হয়, ভাঙড়ে পঞ্চায়েত ভোট সামলাতে সওকতের সঙ্গে প্রাক্তন বিধায়ক সব্যসাচীও দায়িত্বে থাকবেন। এছাড়াও এই দিনের বৈঠকে বিধায়ক বীরবাহার দায়িত্ব বাড়িয়েছেন দলনেত্রী। তৃণমূলের আদিবাসী সেল দেখতে বলা হয়েছে তাঁকে।

এছাড়াও তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ানো প্রার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের উদ্দেশ্যে তার বার্তা এখনই যদি মনোনয়ন প্রত্যাহার না করা হয় সেক্ষেত্রে দলে ফেরার সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রীর এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট! RBI ভল্ট থেকে উধাও ৮৮ হাজার কোটির ৫০০ টাকার নোট

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...